রাজধানীতে সব্যসাচী,দল বদল নাকি কেবল ব্যক্তিগত কাজে,জোর জল্পনা রাজনৈতিক মহলে - BBP NEWS

Breaking

শুক্রবার, ১৬ আগস্ট, ২০১৯

রাজধানীতে সব্যসাচী,দল বদল নাকি কেবল ব্যক্তিগত কাজে,জোর জল্পনা রাজনৈতিক মহলে


বিবিপি নিউজ,নিজস্ব সংবাদদাতা: একের পর এক পালা বদল। কলকাতার প্রাক্তন মেয়রের পরে, আরও এক প্রাক্তন মেয়রকে(বিধাননগর) নিয়ে জল্পনা শুর। বিজেপিতে যোগ দেওয়ার পরে  শোভন বৈশাখী এখনও দিল্লি থেকে ফেরেননি। তার মধ্যেই বিধাননগরের প্রাক্তন মেয়র সব্যসাচী দত্ত দিল্লি গেলেন। ফলে তাঁর দলবদলের সম্ভাবনা নিয়ে গুঞ্জন শুরু রাজনৈতিক মহলে।

আজ, শুক্রবার যে তিনি দিল্লি যাচ্ছেন, সে কথা সব্যসাচী নিজেই জানান গতকাল। স্বাধীনতা দিবস এবং রাখি বন্ধন উৎসব উপলক্ষে বৃহস্পতিবার বিধাননগরে একটি অনুষ্ঠানে যোগ দেন সব্যসাচী। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সেখানেই তিনি জানান যে, শুক্রবার সকালের উড়ানে তিনি দিল্লি যাচ্ছেন। বিজেপি সূত্রের খবর, সব্যসাচী দত্ত মোটেই ব্যক্তিগত কাজে দিল্লি যাচ্ছেন না। সব কিছু ঠিকঠাক থাকলে এই দিল্লি সফরেই তিনি বিজেপিতে যোগ দিতে পারেন বলে শোনা যাচ্ছে।

Pages