সনাতন গরাই,দুর্গাপুর,২২শে আগষ্ট: ফের কয়েকদিন আগে থেকে ব্যপকহারে সন্ত্রাস ছড়িয়েছে গোটা দুর্গাপুর জুড়ে।গোপনসূত্রে খবর পেয়ে একজন ইলেক্ট্রনিক্স বিভাগের ইঞ্জিনিয়ারিং পড়ুয়া ও এক যুবকের কাছ থেকে একটি সিক্স সাটারের বন্দুক ও কয়েক রাউন্ড গুলি উদ্ধার করেছে নিউটাওনসিপ থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন আগে ইঞ্জিনীযারিং পড়ুয়া সোহম চ্যাটার্জী ও এক যুবক নয়ন দে দুজন আগ্নেয়াস্ত্র দেখিয়ে এলাকার মানুষের কাছ থেকে টাকা নিচ্ছিল জোর করে।অভিযুক্ত ইঞ্জিনীযারিং পড়ুয়া সোহম চ্যাটার্জী দুর্গাপুরের বি ওয়ান-এর বাসিন্দা অপরদিকে নয়ন দে অমরাবতীর একটি ভাড়ার বাড়িতে থাকতো।
দুজনে মিলে গোটা এলাকায় সন্ত্রাস সৃষ্টি করেছিল। নিউটাওনসিপ থানার পুলিশ গোপনে এই খবর কয়েকদিন আগে থেকেই পেয়েছিল,কিন্তু তারা হাতেনাতে ধরার চেষ্টা করছিল।অবশেষে মঙ্গলবার রাতে উন্নত মানের আগ্নেয়াস্ত্র ও কয়েক রাউন্ড গুলি উদ্ধার করে। সাথে ওই দুই যুবককে গ্রেফতার করে।পুলিশের ধারণা এই ধরণের বন্দুক সাধারণত মাওবাদীরা ব্যাবহার করে।অভিযুক্ত দুই যুবককে বুধবার মহকুমা আদালতে তোলা হয়। পুলিশ তদন্ত শুরু করেছে এই আগ্নেয়াস্ত্র তারা কোথায় পেল,এর সাথে আর কোনো মূল পান্ডা আছে কিনা।