বিবিপি নিউজ,মালদা: :স্কুলে খাবার খেয়ে গুরুতর অসুস্থ হলো ৩৪ জন পড়ুয়া। ঘটনাটি ঘটেছে আজ সোমবার মোথাবাড়ি থানার বালুয়াচড়া গ্রামের একটি বেসরকারি স্কুলে।
অসুস্থ ছাত্র-ছাত্রীদের প্রথমে স্থানীয় বাঙ্গিটোলা গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়,পরে সেখান থেকে কয়েকজন ছাত্রছাত্রীকে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
এই ঘটনার পর বালুয়াচোড়া গ্রামে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। ছাত্রছাত্রীরা অসুস্থ হয়ে পড়ার পর আতঙ্কিত হয়ে পড়েন তাদের অভিভাবকেরাও । ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি বাঙ্গিটোলা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে অসুস্থদের দেখতে আসেন তৃনমূল বিধায়ক সাবিনা ইয়াসমিন।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মালদা কালিয়াচক ২ ব্লকের বালুয়াচড়া গ্রামে রয়েছে মিশন বাংলা বেসরকারি স্কুল। সেই স্কুলের সঙ্গেই রয়েছে একটি আবাসিক। আবাসিকে রয়েছে প্রায় ৫৭ জন ছাত্র ছাত্রী। সেখানে স্কুলের নিয়ম মেনে প্রতিদিন খাবার দেওয়া হয়। প্রতিদিনের মত সোমবার সকালে ছাত্র-ছাত্রীদের চা ও বিস্কুট খেতে দেওয়া হয়। কিছুক্ষণের মধ্যেই দেখা যায় ছাত্র-ছাত্রীরা অনরগল পেট ব্যথা বমি ও শৌচালয় যেতে শুরু করে। মুহুর্তের মধ্যে একের পর এক করে প্রায় ৩৪ জন ছাত্রছাত্রী অসুস্থ হয়ে পড়ে।
স্কুল কর্তৃপক্ষ তাদের সেখান থেকে বাঙ্গিটোলা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করে।এদের মধ্যে দুজনের শারীরিক অবস্থার অবনতি হতে থাকলে তাদের মালদা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।