বিবিপি নিউজ নেটওয়ার্ক: ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ল ফ্ল্যাট বাড়ি। ঘটনাটি দক্ষিণ দিল্লির জাকির নগরের একটি বহুতলে আগুন লাগার ফলে অগ্নিদগ্ধ হয়ে ৬ জনের মৃত্যু এবং গুরুতর আহত হয়েছেন ১১ জন । পুলিশ সূত্রানুসারে, মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে দু'জন পুরুষ, দু'জন মহিলা ও দুই শিশু রয়েছেন।
পুলিশ সূত্রে জানা গেছে যে, চারতলা ভবনে মোট ১৩ টি ফ্ল্যাট ছিল। আগুন লাগে প্রায় রাত ২ টো নাগাদ। ভয়াবহ আগুন মুহুর্তের মধ্যে ছড়িয়ে পড়ে, মধ্যরাতে আগুন লাগায় সবাই তখন ঘুমাচ্ছিল,যার ফলে কেউ বাইরে বেরিয়ে আসতে পারেনি।
তবে এক প্রবীণ পুলিশ কর্মকর্তাদের মতে, আগুনটি বৈদ্যুতিক মিটার বোর্ড থেকে ছড়িয়ে পড়ে। এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ফলে পার্কিংয়ে দাঁড়িয়ে থাকা সাতটি গাড়ি এবং আটটি বাইক পুড়ে যায়। পুলিশ এই ঘটনায় আহত সকলকে হলি ফ্যামিলি হাসপাতালে ভর্তি করেছে। একই সঙ্গে ময়নাতদন্তের জন্য মৃতদেহ গুলি প্রেরণ করা হয়েছে ।
বাড়ির ছাদের থেকে ঝাঁপ দিয়ে কিছুলোক তাদের প্রাণ বাঁচানোর চেষ্টা করে, যার ফলে তারা গুরুতর আহত হয়েছে। পুলিশের তৎপরতায় তাদের হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনাটি আয়ত্তে আনার জন্য ঘটনাস্থলে দমকল বাহিনীর আটটি ইঞ্জিন প্রেরণ করা হয়।