মানবিক মুখ ভারতীয় সেনাবাহিনীর! ৫ জঙ্গির দেহ পাকিস্তানকে ফিরিয়ে দেব সেনা - BBP NEWS

Breaking

রবিবার, ৪ আগস্ট, ২০১৯

মানবিক মুখ ভারতীয় সেনাবাহিনীর! ৫ জঙ্গির দেহ পাকিস্তানকে ফিরিয়ে দেব সেনা

বিবিপি নিউজ,জম্মু:  কাশ্মীরের  কেরান সেক্টরে  ভারতীয় সেনার গুলিতে নিহত হয়েছে পাঁচ পাক অনুপ্রবেশকারী। তাদের দেহ ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য পাকিস্তানকে জানাল ভারতীয় সেনাবাহিনী।
শনিবার ভারতীয় সেনা জানিয়েছিল, পাকিস্তানের বর্ডার অ্যাকশন টিম এর পাঁচজন ভারতে প্রবেশ করে কেরান সেক্টরে পোস্ট তৈরি করতে চাইছিল। পাকিস্তানি আর্মি সাদা পতাকার সঙ্গে আগের বার গুলিতে নিহত দেহগুলি নিয়ে গিয়েছে। এবার তারা এখনও কোনও সাড়া দেয়নি। সূত্রানুসারে কেরান সেক্টরে সীমান্তবর্তী এলাকায় প্রচুর গোলাগুলি চলেছে। সংবাদমাধ্যম থেকে প্রকাশিত ছবিগুলি থেকে দেখা যাচ্ছে, ওই অনুপ্রবেশকারীদের দেহ সীমান্তরেখায় ভারতের দিকে পড়ে রয়েছে।

Pages