Breaking News! তিন তালাক চালুর পর কেরলে গ্রেপ্তার প্রথম - BBP NEWS

Breaking

শনিবার, ১৭ আগস্ট, ২০১৯

Breaking News! তিন তালাক চালুর পর কেরলে গ্রেপ্তার প্রথম

বিবিপি নিউজ: দেশের ইতিহাসে তিন তালাক আইন নিয়ে এসে হইচই ফেলে দিয়ে নজির গড়ে বিজেপি সরকার। আইন চালু হওয়ার পর প্রথম কেস রেজিস্ট্রার করা হয়  মহারাষ্ট্রে। এবার তিন তালাক আইনে গ্রেফতার হলেন এক ব্যক্তি।

তাৎক্ষণিক তিন তালাক দেওয়ায় এই প্রথম কেরলে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হল। তিন তালাক নিয়ে নয়া আইনের আওতায়  কেরলের কোঝিকোড়ে জেলার চুলিক্কাপারাম্ভু থেকে ৩৪ বছরের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ইক্তেকার হুসামের স্ত্রীর বাড়ি মুক্কামে। তিনিই আদালতে গিয়ে অভিযোগ জানান। সেই অভিযোগের ভিত্তিতেই থামারাসেরির আদালত হুসামকে গ্রেপ্তারের নির্দেশ দেয়। এরপরেই পুলিস গ্রেপ্তার করে। 

Pages