বিবিপি নিউজ: আরও সঙ্কটে প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি। এদিন সকাল থেকে প্রাক্তন অর্থমন্ত্রীকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী এইমসের পক্ষ থেকে সরকারিভাবে সে বিষয়ে কিছু না জানালেও, সূত্রের খবরে জানা গেছে। জানা গিয়েছে, ভোর থেকে অরুণ জেটলির অবস্থার অবনতি হয়। পরে অবশ্য কিছুটা স্থিতিশীল হয়েছে তাঁর শারীরিক অবস্থা।
শনিবার, ১৭ আগস্ট, ২০১৯
