বিবিপি নিউজ: তবে কি এক রাতেই সরকার পাল্টি খাবে? বর্তমানে তেমনি পরিস্থিতি মধ্যপ্রদেশে।মাঝরাতে শুরু মহা নাটক। সোমবার রাতে কমলনাথ মন্ত্রিসভার সমস্ত সদস্যই পদত্যাগ করেছেন। মুখ্যমন্ত্রী কমলনাথ সকলের ইস্তফাপত্র গ্রহণ করার কথা স্বীকার করে সংবাদিকদের বলেন, 'মাফিয়াদের সাহায্যে অচলাবস্থা তৈরি করতে চাইছে বিজেপি। ওদের সফল হতে দেব না।' তিনি জানান, মঙ্গলবার ফের নতুন করে মন্ত্রিসভা গঠন করা হবে।
সোমবার রাতে একসঙ্গে ২২ মন্ত্রী ইস্তফা দিয়েছেন।
এদিন সকাল থেকেই মধ্যপ্রদেশের রাজনৈতিক পরিস্থিতি জটিল হতে থাকে। কংগ্রেসের বিধায়কেরা হঠাত্ করে বেপাত্তা হয়ে যান। এমনকী তাঁরা ফোন ধরাও বন্ধ করে দেন। যদিও এ ছবি নতুন কিছু নয়। অতীতেও নানা রাজ্যে একাধিকবার এমন ঘটনা ঘটেছে। কমলনাথের হাতে ১২০ বিধায়ক। সংখ্যাগরিষ্ঠতা থেকে মাত্র ৪ জন বেশি। পরিস্থিতি যা, তাতে যে কোনও সময় যে সরকার উলটে যেতে পারে, তা প্রবীণ কমলনাথও জানেন।