লকডাউনে ক্ষমতার অপব্যবহার,৮ পুলিশ কর্মীকে ক্লোজ করলেন নবান্ন! - BBP NEWS

Breaking

শুক্রবার, ২৭ মার্চ, ২০২০

লকডাউনে ক্ষমতার অপব্যবহার,৮ পুলিশ কর্মীকে ক্লোজ করলেন নবান্ন!

বিবিপি নিউজ,মাসুদূর রহমান: লকডাউন চলার সময় অত্যবশক পরিষেবার সঙ্গে যুক্ত কিছু ব্যক্তিদের উপর পুলিশের অতি সক্রিয়তা দেখানোর অভিযোগে আট পুলিশকর্মী ও আধিকারিককে ক্লোজ করলে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ শুক্রবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে সাংবাদিক বৈঠকে জানান,রাজ্যের বিভিন্ন জায়গা থেকে পুলিশের বিরুদ্ধে মোট বারোটি অভিযোগ এসেছিলেন। সেই অভিযোগের ভিত্তিতে ক্ষতিয়ে দেখে আটজন পুলিশ কর্মীকে চিহ্নিত করে তাদেরকে ক্লোজ করা হয়েছে।

এদিন সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী আরও বলেন,পুলিশকে একদিকে যেমন নমনীয় হবেন অন্যদিকে তাকে কঠিন ও হতে হবে। "কঠিন হতে হবে তার কারন যাতে রাজ্যে রোগের প্রাদূর্ভাব না ছড়ায়, তেমনি নমনীয় হতে মানবিক হতে হবে, মানুষ জিনিস কিনতে যাচ্ছে তাকে যেন না আটকানো হয়।" পুলিশকে ক্ষতিয়ে দেখতে হবে অযথা কেউ ক্ষমতার অপ্যবহার করবেন না। এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, মুখ্যসচিব রাজীব সিনহার নেতৃত্বে টাক্সফোর্স রাজ্যের প্রতিটি জেলার জেলাশাসকদের সাথে সমন্বয় রেখে কাজ করে চলেছে। তিনি আরও জানান সোশ্যাল মিডিয়ায় যারা গুজব ছড়াচ্ছেন তাদের প্রশাসন ছাড়বেন না। তাদের চিহ্নিত করে কঠিন সাজা দেবেন।

প্রসঙ্গত পুলিশের ক্ষমতার অপ্যবহারের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই, পুলিশের ভুমিকা নিয়ে প্রশ্ন ওঠে। এরপরেই বিবিপি নিউজ- প্রশাসনের একাংশের ক্ষুব্ধ ব্যবহার নিয়ে খবর করে।‌ এরপরেই আজ নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক সম্মেলন করে ক্ষমতার অপ্যবহার করার জন্য আট পুলিশকর্মীকে চিহ্নিত করে তাদেরকে ক্লোজ করেন।

Pages