করোন আপডেট: ফেক পোষ্ট শেয়ার করার অপরাধে গ্রেফতার দুই,তৎপর পুলিশ! - BBP NEWS

Breaking

শুক্রবার, ২৭ মার্চ, ২০২০

করোন আপডেট: ফেক পোষ্ট শেয়ার করার অপরাধে গ্রেফতার দুই,তৎপর পুলিশ!

বিবিপি নিউজ: দেশজুড়ে করোনা মোকাবিলায় ২১ দিনের লকডাউন তথা অলিখিত কারফিউ জারি করেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। করোন সংক্রমন রুখতে তৎপর প্রশাসন। দেশ জুড়ে করোনা ভাইরাসের আক্রান্ত হয়েছে এখনও পর্যন্ত ৭২৪, নতুন আক্রান্ত ৩০, মৃত বেড়ে ১৯। লকডাউনের তৃতীয় দিনে দেশ জুড়ে পুলিশের তৎপরতায় চলছে সচেতনা।

কিন্তু এই পরিস্থিতিতে সোশ্যাল মিডিয়ায় ভুয়ো পোষ্টের ছড়াছড়ি। আর এর জেরেই আতঙ্কের সৃষ্টি হয়েছে।‌‌ একাধিক ফেক নিউজে ঘরবন্দী মানুষের মধ্যে ভাইরাস নিয়ে আতঙ্কের সৃষ্টি করেছে সোশ্যাল মিডিয়ার এক শ্রেণীর ব্যবহারকারী। এবার ভুয়ো খবরের বিরুদ্ধে ব্যবস্থা নিলেন রাজ্যের পুলিশ। ইতিমধ্যেই দুই ব্যক্তি কে ভুয়ো খবর ভাইরাল করার অপরাধে গ্রেফতার করেছে। পুলিশ সূত্রে জানা গেছে, করোনা নিয়ে ভুয়ো খবর ছড়ানো অভিযোগ পুলিশ শিলিগুড়ি ও বর্ধমানের মেমারি থেকে দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে। এছাড়া হোয়াটসঅ্যাপ ও ফেসবুকের ফেক নিউজ পোষ্ট শেয়ার করা অ্যাকাউন্ট গুলো চিহ্নিত করতে তৎপর সাইবার ক্রাইমের অফিসারেরা। অভিযুক্তদের চিহ্নিত করে গ্রেফতার করা হবে বলে জানা গেছে।
অমুক উপায়ে করোনা থেকে মিলবে মুক্তি, তমুক ওষুধে সেরে উঠবে রোগী, দেশজুড়ে করোনা জীবাণুনাশক স্প্রে করা হচ্ছে- ইত্যাদি নানা ধরনের ভুয়ো খবর ঘোরা-ফেরা করছে সোশ্যাল মিডিয়ায়।
ঘরবন্দি মানুষের একাংশ তার সত্যতা যাচাই না করেই ফরোয়ার্ড করে দিচ্ছেন। আর তাতেই মুহূর্তে ভুয়ো খবর ছড়িয়ে পড়ে বিভ্রান্তি তৈরি হচ্ছে। বাড়ছে আতঙ্ক। হোয়াটসঅ্যাপ-ফেসবুক, টুইটারের মতো সোশ্যাল প্ল্যাটফর্মগুলিতেই বেশি ছড়াচ্ছে এধরনের গুজব। এর জন্য কড়া পদক্ষেপও নিচ্ছে সোশ্যাল সাইটগুলি। এমনকী, গুজব না ছড়ানোর জন্য দেশবাসীকে বারবার অনুরোধ জানাচ্ছেন প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রীরা।

Pages