বিবিপি নিউজ,কলকাতা: দেশ জুড়ে ২১ দিন লকডাউনের জেরে স্তব্ধ। লকডাউনের পঞ্চম দিনে করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বেড়ে চলেছে। পাশাপাশি গুটি গুটি পায়ে এগিয়ে চলেছে মৃতের সংখ্যা। এরই মাঝে সুখবরও দিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়। লকডাউনের পঞ্চম দিনের রাত্রে রাজ্যে নিহত আরোও ১। এই নিয়ে করোনা আক্রান্ত হয়ে রাজ্যে দু'জন মারা গেলেন। রবিবার রাত দু’টো নাগাদ উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃত্যু হয়, বছর ৪৪-এর মহিলার।
এক চিকিৎসক-সহ দু'জনের শরীরে সংক্রমণ মিলল কলকাতায় । রবিবার এই সংক্রমণ রিপোর্ট ধরা পড়ে। আজ সোমবার রাজ্যে এখনও পর্যন্ত ২১ জন সংক্রমিত হওয়ার খবর মিলেছে। ৫২ বছরের ওই চিকিৎসকের পাশাপাশি ৬৫ বছরের এক বৃদ্ধের শরীরে সংক্রমণ মিলেছে। জানা গিয়েছে, সম্প্রতি দিল্লি থেকে কলকাতায় ফিরেছিলেন ওই চিকিৎসক। দ্বিতীয় রোগীর সফর ইতিহাস এখনও জানা যায়নি। দু'জনই শ্বাসযন্ত্রে অস্বস্তি অনুভব করে চিকিৎসাধীন হয়েছেন।