বিবিপি নিউজ: সোশ্যাল মিডিয়ায় নানা পোষ্ট ঘুরে বেড়াচ্ছে। কোনও পোষ্টে দেখা মিলেছে লকডাউ বাড়বে। আবার কোনো মিডিয়ার রিপোর্ট বলছে লকডাউন আরও বাড়বে। কিন্তু সব জল্পনা উড়িয়ে দিলেন কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, ২১ দিনের লকডাউন পর্বকে আরও বেশ কিছুদিনের জন্যে বাড়ানো হতে পারে এই ধরণের সমস্ত জল্পনা "ভিত্তিহীন"। "বিভিন্ন গুজব এবং মিডিয়া রিপোর্টে দাবি করা হচ্ছে যে ২১ দিনের লকডাউনের মেয়াদ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে সরকার লকডাউন আরও বাড়িয়ে দেবে।
সর্বভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি-র খবর অনুযায়ী জানা গেছে, মন্ত্রি পরিষদের সচিব এই ধরণের কোনও খবরের সত্যতা অস্বীকার করেছেন এবং জানিয়ে দিয়েছেন যে এই ধরণের রটনা পুরোপুরি ভিত্তিহীন", সোমবার জানিয়েছে সরকারি সংবাদ মুখপাত্র প্রেস ইনফরমেশন ব্যুরো। এদিকে সংবাদসংস্থা এএনআইও জানিয়েছে যে, মন্ত্রিপরিষদ সচিব রাজীব গৌবাও সোমবার সকালে এই জাতীয় সমস্ত রকমের জল্পনা উড়িয়ে দিয়েছেন। "এই জাতীয় খবর দেখে আমি অবাক হয়েছি, আপাতত লকডাউনের মেয়াদ বাড়ানোর কোনও পরিকল্পনা নেই"।