বিবিপি নিউজ: দেশ জুড়ে মরন ভাইরাস করোনার থাবায় আক্রান্ত হয়েছে বিগত ২৪ ঘন্টায় ১৯৪ জন। দেশ জুড়ে মৃত্যু হয়েছে ২৩ জনের। স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, দেশে মোট সংক্রমণের সংখ্যা শনিবার রাত পর্যন্ত ৯১৮। তবে ভয়াবহ পরিস্থিতির মাঝে সুখবর দিলেন স্বাস্থ্ দফতর, এখনও পর্যন্ত মোট ৮০ জন রোগী সুস্থ হয়েছেন।
দেশে সংক্রমণের শীর্ষে মহারাষ্ট্রই। সংখ্যাটা ১৮৬। রাতে মুম্বই বিমানবন্দরে কর্মরত এক পুলিশ কনস্টেবলের করোনা-সংক্রমণ ধরা পড়ে। জম্মু-কাশ্মীর মিলিয়ে আক্রান্ত ৩৩ জন। পরিস্থিতি পর্যালোচনায় আজ উচ্চ পর্যায়ের বৈঠক করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।