বিবিপি নিউজ: দেশজুড়ে লকডাউনের পঞ্চম দিন। রাজ্যের একাধিক জায়গায় পুলিশের বিরুদ্ধে অতি সক্রিয়তার অভিযোগ করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। তবে কথায় আছে সবাইকি সমান হয়। কেউ বা অতি সক্রিয়তা দেখিয়েছেন কিমবা ক্ষমতায় অপব্যবহার করেছেন। কিন্তু এই পরিস্থিতিতেও অন্য রূপও দেখা মিলেছে। মুখ্যমন্ত্রীর তৎপরতায় জরুরি পরিস্থিতিতে ক্ষমতার অপ্যবহার করার অপরাধে ৮ জন পুলিশকর্মীকে ক্লোজ করেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
লকডাউনের মাঝেই মানবিক পুলিশের ভূমিকায় বারাসাত জেলা পুলিশের অন্তর্গত বিভিন্ন থানায় পুলিশেরা। দিন-রাত জেলার নাগরিকদের পরিষেবা দিয়ে চলেছেন। কখনও অসুস্থ কোনো রোগীকে হাসপাতালে পৌঁছে দিতে,আবার কখনও সামাজিক সচেতনতা বাড়াতে জেলার বিভিন্ন প্রান্তে ছুটে চলেছে। এরই মাঝে অন্য ভূমিকায় অবতীর্ণ হয়েছে জেলার পুলিশ।
লকডাউন পরিস্থিতিতে অবসরপ্রাপ্ত
হোমগার্ড, এন.ভি.এফ যাঁরা তাঁদের কর্মজীবনে কাঁধে কাঁধ মিলিয়ে নানা পরিস্থিতি মোকাবিলা করতে এগিয়ে এসেছেন, যাঁদের অবদান পুলিশ প্রশাসনের কাছে অনস্বীকার্য,পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কৃতজ্ঞতাস্বরূপ বারাসাত জেলা পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এদিন লকডাউনের সঙ্কটময় পরিস্থিতিতে অতি প্রয়োজনীয় কিছু দ্রব্য তাঁদের হাতে তুলে দেওয়া হয়।