করোনা আপডেট: বেলেঘাটা আইডির চিকিৎসকের রিপোর্ট পজেটিভ, ভুয়ো খবর রুখতে FIR রাজ্য সরকারের! - BBP NEWS

Breaking

শুক্রবার, ২৭ মার্চ, ২০২০

করোনা আপডেট: বেলেঘাটা আইডির চিকিৎসকের রিপোর্ট পজেটিভ, ভুয়ো খবর রুখতে FIR রাজ্য সরকারের!

বিবিপি নিউজ: করোনা থাবায় গোটা বিশ্ব জুড়ে মৃত্যু হয়েছে কয়েক হাজার মানুষের। তাদের মধ্যে রাতদিন এক করে সেবা করা ডাক্তার এবং নার্সরা-ও আক্রান্ত হয়েছেন। ফলে সোশ্যাল মিডিয়ায় সেই সব চিত্র উঠে এসেছে। কিন্তু বারবার করোনা নিয়ে সোশ্যাল মিডিয়ায় ভুয়ো পোষ্ট না করার জন্য সচেতন করছেন রাজ্যের সরকার। কিন্তু সেই কথা তোয়াক্কা করেই চলছে হোয়াটসঅ্যাপ ও ফেসবুকের মাধ্যমে ভুয়ো খবর ছড়ানো হচ্ছে। এরফলে আতঙ্কের সৃষ্টি হচ্ছে লকডাউনে ঘরবন্দী মানুষের মধ্যে।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে কলকাতার চিকিৎসক করোনায় আক্রান্ত হওয়ার ঘটনা। এরপরেই তৎপর হয়েছে রাজ্যের সরকার। সোশ্যাল মিডিয়ায় একটি ভাইরাল পোস্টে দেখা গিয়েছে, বেলেঘাটা আইডির চিকিৎসক ডক্টর যোগীরাজ রোগীদের সেবা করতে করতে তিনিও করোনায় আক্রান্ত হয়েছেন। এমনই‌‌ পোষ্ট ছয়লাপ।  আর এতেই বাড়ছে বিভ্রান্তি। কারণ এই খবর সম্পূর্ণ মিথ্যে।শুক্রবার রাজ্যের স্বাস্থ্য দপ্তরের তরফে নিশ্চিত করা হয়েছে, বেলেঘাটা আইডির কোনও চিকিৎসক COVID-19-এর কবলে পড়েননি। নেটপাড়ায় এভাবে ভুয়ো খবর ছড়িয়ে অকারণ বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে। এবার যে এই পোষ্ট করেছে, তার বিরুদ্ধে এফআইআর করবে রাজ্য সরকার। এদিন সরকারের তরফে বলা হয়, যার প্রোফাইল থেকে এই ভুয়ো খবর ছড়িয়েছে, তাকে চিহ্নিত করা হচ্ছে। সাইবার ক্রাইমের অফিসারেরা ইতিমধ্যেই খোঁজখবর ‌শুরু করেছে। যে  এই পোষ্টটি করেছেন তাঁকে খুঁজে বের করে তার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হবে। এমন কঠিন পরিস্থিতিতে যাতে কেউ আর গুজব রটানোর সাহস না করে, সেই কারণেই কড়া হচ্ছে প্রশাসন।

Pages