বিবিপি নিউজ: করোনা ভাইরাস আক্রান্ত হয়ে দ্বীতিয় মৃত্যু হল ভারতে। বৃহস্পতিবার রাতের পর আজ শুক্রবার ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হল রাজধানী দিল্লির জনকপুরীর ৬৮ বছর বয়সী এক বৃদ্ধার। মৃতার নাম প্রীতি সুদন।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক সূত্রে এখবর জানানো হয়েছে। দিল্লিতে করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে তিনি ষষ্ঠ রোগী ছিলেন। বেশ কিছু দিন ধরেই উচ্চ রক্তচাপ এবং ডায়বিটিসে ভুগছিলেন ওই বৃদ্ধা। দিল্লির রামমনোহর লোহিয়া হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। বৃদ্ধার ছেলে ইউরোপ থেকে ফিরলে তাঁর দেহে করোনা ভাইরাস ধরা পরে। ছেলের থেকেই রোগ সংক্রমিত হয় মায়ের। বৃদ্ধার ছেলেও হাসপাতালে ভর্তি। তাঁর চিকিৎসা চলছে।