বিবিপি নিউজ: করোনা আক্রান্ত হয়ে দেশে এখন পর্যন্ত দুই জনের মৃত্যু হয়েছে। আক্রান্তের সংখ্যা ৮৫। দেশজুড়ে একের পর এক বিশেষ কোয়ারেন্টাইন-এর ব্যবস্থা করেছে কেন্দ্রীয় সরকার ও রাজ্যের সরকারেরা। কাশ্মিরে ১০০ শয্যা বিশিষ্ট নিদ্দিষ্ট ওয়ার্ড তৈরী করেছেন সেনা হাসপাতালে। এরপরে একের পর এক রাজ্যে চলেছে জরুরি ব্যবস্থা।
বেলেঘাটা আইডি পর রাজ্যে, করোনা আক্রান্ত চীন, দক্ষিণ কোরিয়া, ফ্রান্স, জার্মানি, ইতালি, ইরান থেকে কোনও যাত্রী জ্বর, শ্বাসকষ্ট সহ সংশ্লিষ্ট কোনও সমস্যা নিয়ে এ’রাজ্যে ফিরলে দমদম বিমানবন্দর থেকেই সঙ্গে সঙ্গে তাঁদের পাঠিয়ে দেওয়া হবে রাজ্যের বিশেষ কোয়ারেন্টাইন ব্যবস্থাতে। রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা ডঃ অজয় চক্রবর্তী জানান উত্তর ২৪ পরগনা জেলা সদর বারাসত হাসপাতালে এর জন্য বিশেষ পরিকাঠামো তৈরি করা হয়েছে।