বিবিপি নিউজ: কয়েক বছর আগে পৃথিবী থেকে হারিয়ে গিয়েছিল ভিয়েতনামের ইঁদুর হরিণ। মিনিয়েচার ফ্রেঞ্জড ডিয়ার ও সিলভার ব্যাক সেভারটিন নামেও পরিচিত এই দুর্লভ প্রজাতির হরিণ।অত্যাধিক চোরা শিকারের কারনেই বিলুপ্ত হয়েছিল এই হরিণ।১৯৯০ সালে রাশিয়ার একদল বিজ্ঞানী ভিয়েতনামে অভিযান চালিয়ে মাত্র পাঁচটি এই ধরনের হরিণের অস্তিত্ব লিপিবদ্ধ করেছিলেন। তার পরে আর কখনো এদের দেখা মেলেনি।ফের এই হরিণের দেখা মিলল দক্ষিণ ভিয়েতনামে।লিজবিন ইনস্টিটিউট অব জু অ্যাণ্ড ওয়াইল্ড লাইফ রিসার্চ এবং গ্লোবাল ওয়াইল্ড লাইফ কনজার্ভেশনের যৌথ উদ্যোগে পরিচালিত এক গবেষণা প্রকল্পের কাজ করেছিলেন পিএইচডি ছাত্র অ্যান গুয়েন।তাঁরই ট্রাপ করা ক্যামেরায় ধরা দিয়েছে একটি মিনিয়েচার হরিণ। হারিয়ে যাওয়া প্রজাতির সন্ধান মেলায় স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত বিশ্বজুড়ে প্রাণিবিজ্ঞানী ও সংরক্ষন বিশেষজ্ঞরা। গবেষণাটি প্রকাশিত হয়েছে নেচার ইকোলজি অ্যান্ড ইভোলিউশন জার্নালে।
শনিবার, ১৪ মার্চ, ২০২০
আবার দেখা মিলল ইঁদুর হরিণের
Tags
# আন্তর্জাতিক
Share This
আন্তর্জাতিক
Tags
আন্তর্জাতিক
