৩১ মার্চ পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ রাজ্যের সব শিক্ষাপ্রতিষ্ঠানের! - BBP NEWS

Breaking

শনিবার, ১৪ মার্চ, ২০২০

৩১ মার্চ পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ রাজ্যের সব শিক্ষাপ্রতিষ্ঠানের!

বিবিপি নিউজ,কলকাতা : চলতি মাসের ৩১ তারিখ পর্যন্ত রাজ্যের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা হবে। করোনা ভাইরাস সতর্কতা অবলম্বনে আজ শনিবার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার।
আজ নবান্ন থেকে বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে, আগামী ১৬ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে রাজ্যের সব স্কুল। শুধু পর্ষদ অনুমোদিত পরীক্ষাগুলো (উচ্চমাধ্যমিক, আইসিএসই) সূচি মেনেই হবে। কিন্তু আগামী ৩১ মার্চ অবধি স্থগিত রাখা হল সব স্কুলের অভ্যন্তরীণ পরীক্ষা। ৩১ মার্চের পর পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

  বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, করোনা  প্রতিরোধে হু, রাষ্ট্রসংঘ ও কেন্দ্রীয় সরকারের সতর্কবার্তা মেনে এই সিদ্ধান্ত। বন্ধ থাকবে রাজ্যের সব সরকারি, বেসরকারি ও সরকার অনুমোদিত স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ও মাদ্রাসা।

Pages