লকডাউন: নেই‌ গাড়ি,‌ অসুস্থ রোগীকে হাসপাতালে নিয়ে গেলেন মানবিক পুলিশ! - BBP NEWS

Breaking

শুক্রবার, ২৭ মার্চ, ২০২০

লকডাউন: নেই‌ গাড়ি,‌ অসুস্থ রোগীকে হাসপাতালে নিয়ে গেলেন মানবিক পুলিশ!


বিবিপি নিউজ: দেশ জুড়ে লকডাউনের তৃতীয় দিন। গোটা দেশে করোনা সংক্রমনে মৃত্যু হয়েছে ১৭ জনের। আক্রান্তের সংখ্যা সাতশো ছাড়িয়েছে। এমন পরিস্থিতিতে লকডাউনের পর গোটা দেশে অলিখিত কারফিউ জারি করেছে তা উঠে এসেছে পুলিশের তৎপরতায়। সোশ্যাল মিডিয়ায় পুলিশের একাংশের ভূমিকায় ক্ষুব্ধ নেটপাড়া। তবে পুলিশের এই ভয়াবহ পরিস্থিতিতে নিজেদের জীবন বাজি রেখে করে চলেছে জনগণের সহযোগিতা। পুলিশের এমন মানবিকতায় বাহবা জানিয়েছেন।

লকডাউনের মাঝেই ফের মানবিক পুলিশ। অসুস্থ রোগীকে হাসপাতালে পৌঁছে দিলেন পুলিশের গাড়ি। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বারাসাত পুলিশ জেলার অন্তর্গত অশোকনগর থানার কচুয়া এলাকায়। বারাসাত পুলিশ জেলার ফেসবুক পেজ সূত্রে জানা গেছে, ৫২ বছর বয়সী এক ডায়ালাইসিস রোগী বৃহস্পতিবার রাতে বারাসাত হাসপাতালে  ডায়ালাইসিসের অ্যাপয়েন্টমেন্ট ছিল।  কিন্তু লকডাউনে কোন গাড়ি যেতে নারাজ, এমন পরিস্থিতিতে বারাসাত পুলিশ জেলার জরুরি ফোন নম্বরে (6292212378) ফোন করে নিজের অসহায়তার কথা জানান। এরপরেই পুলিশ সঙ্গে সঙ্গে তার চিকিৎসার জন গাড়ির ব্যবস্থা করেন। জানা গেছে ওই ব্যক্তির নাম লক্ষন দাশ, তিনি অশোকনগর কচুয়ার বাসিন্দা। পুলিশের তৎপরতায় ওই ব্যক্তি সময়মতো তার চিকিৎসা করান।তিনি‌ ধন্যাবাদ জানিয়েছেন বারাসাত পুলিশ জেলার পুলিশের। এমন পরিস্থিতিতে তারা নিজেদের জীবন বাজি রেখে জনগণের সহযোগিতায় উজাড় করে দিয়ে

ছবি: বারাসাত পুলিশ জেলার ফেসবুক পেজ থেকে।

Pages