বিবিপি নিউজ: গোটা বিশ্ব জুড়ে করোনা ভাইরাসের গ্রাসে ধুঁকছে। আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। মৃতের সংখ্যাও নেহাত কম নয়। এমন পরিস্থিতিতে ভেঙে পড়েছে দেশের অর্থনীতি। এমন সময়ের সঙ্গে কীভবে লড়াই করে বাঁচা যাবে তাই ভেবে পাচ্ছিলেন না জার্মানের অর্থমন্ত্রী থমাস স্কেফার।
পরিস্থিতির জেরে মানসিক অবসাদগ্রস্ত হয়ে পড়েন। যার জেরে আত্মহত্যার পথ বেছে নেন। স্কেফারের ছিন্নভিন্ন মৃতদেহ সেদেশের প্রশাসনিক আধিকারিকরা রেললাইনের উপর থেকে উদ্ধার করে। থমাস জার্মানির হেসে প্রদেশের অর্থমন্ত্রী ছিলেন। হেসে প্রদেশের প্রধানমন্ত্রী ভলকার বুফিয়ের রবিবার সংবাদমাধ্যমকে একথা জানিয়েছেন। তাঁর মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করে হেসে প্রদেশের প্রধানমন্ত্রী ভলকার বুফিয়ের বলেছেন, ‘আমরা বিস্মিত। তিনি যে এমন কাজ করতে পারেন তা এখনও বিশ্বাস করে উঠতে পারছি না। সেইসঙ্গে আমরা শোকস্তব্ধ।'