বিবিপি নিউজ: করোনার থাবা থেকে রুখতে ভিনরাজ্য থেকে নিজ ভিটেতে ফেরা শ্রমিকদের কোয়ারেন্টাইন করার সিদ্ধান্ত নিয়েছে যোগী সরকার। এর জেরে পরিযায়ী শ্রমিকদের রাসায়নিক দিয়ে এক প্রকার স্নান করিয়ে দেওয়া হবে, তা কে জানত। ভিডিও ভাইরাল হতেই হইচই পড়ে যায়।
ভিডিওয়ে দেখা যায়, মাটিতে বসে আছে দরিদ্র শ্রমিকরা ও তাদের ওপর স্প্রে ছিটিয়ে দিচ্ছেন কর্মীরা। এমনকী বাচ্চারাও বাদ যায়নি এই শুদ্ধিকরণ প্রক্রিয়া থেকে। ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের রবরেলিতে। বরেলির স্যাটেলাইট বাস স্ট্যান্ডের কাছে হওয়া এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ছড়ায়। প্রত্যেকের মনেই প্রশ্ন, এরকম অমানবিক আচরণ কী করে করা সম্ভব।ঘটনায় অবশ্য তেমন ভ্রুক্ষেপ নেই ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের। তিনি বলেন যে ভিডিওটি তাঁর দেখা হয়ে ওঠা হয়নি।