ভারতে প্রথম করোনা আক্রান্ত ব্যাক্তির মৃত্যু, চিন্তিত চিকিৎসা মহল! - BBP NEWS

Breaking

শুক্রবার, ১৩ মার্চ, ২০২০

ভারতে প্রথম করোনা আক্রান্ত ব্যাক্তির মৃত্যু, চিন্তিত চিকিৎসা মহল!

বিবিপি নিউজ,কলকাতা: দেশে প্রথম করোনা আক্রান্ত ব্যাক্তির মৃত্যু হয়েছে। কর্নাটকের কালবুর্গি জেলায়। বৃহস্পতিবার রাতে একথা জানান রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী বি শ্রীরামুল্লু, তিনি আরও জানান, “প্রয়োজনীয় স্পর্শ সন্ধান করা, তাঁদের আলাদা করে রাখা, এবং অন্যান্য নিয়ম জারি রাখা হয়েছে”। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছেন এখন পর্যন্ত করোনা ভাইরাসে ৭০ জন আক্রান্ত হয়েছে।

মৃত ওই ব্যক্তি ২৯ ফেব্রুয়ারি সৌদি আরব থেকে ফিরেছিলেন, এবং হায়দরাবাদ বিমানবন্দরে তাঁকে পরীক্ষা করা হয়েছিল। সেই সময় কোনও লক্ষণ ছিল না তাঁর। ৫ মার্চ  তিনি কালবুর্গির  একটি বেসরকারি হাসপাতালে যান এবং সেদিনই শ্বাসকষ্ট ও উচ্চরক্তচাপের কারণে তাঁকে ভর্তি করা হয়। তাঁর শরীরে করোনা ভাইরাস পান হাসপাতালের কর্মীরা।
তিনদিন পর তাঁকে হায়দরাবাদের একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেদিনই তাঁকে হাসপাতাল থেকে বের করে নিয়ে যান বাড়ির লোকেরা।

Pages