বিবিপি নিউজ: মাওবাদী হামলায় নিহত দুই জওয়ান। ঘটনাটি ঘটেছে শনিবার ছত্তিশগড়ের বস্তার জেলায় নিরাপত্তা বাহিনীর ওপরে হামলা চালায় সশস্ত্র মাওবাদীদের একটি দল। হামলায় ছত্তিশগড় সশস্ত্র বাহিনীর (CAF) দুই জওয়ানের মৃত্যু হয়েছে। জখম হয়েছেন CRPF-এর আরও এক জওয়ান।
পুলিশ সূত্রে জানা গেছে, বস্তার জেলায় ঘন জঙ্গলে ঘেরা বোদলি এবং মালবাহি গ্রামের মাঝে রাস্তা তৈরির কাজ চলছিল। যৌথভাবে সেই কাজ পাহারা দিচ্ছিলেন CAF এবং CRPF-এর জওয়ানরা। সেই সময় সশস্ত্র মাওবাদীরা হামলা চালায়। বাহিনীকে লক্ষ্য করে IED বিস্ফোরণ ঘটানো হয়। মাওবাদীদের অতর্কিত আক্রমণের প্রাথমিক ধাক্কা সামলে মুহূর্তের মধ্যে প্রতিরোধ গড়ে তোলে জওয়ানরা। পালটা আক্রমণের মুখে মাওবাদীরা পিছু হটতে বাধ্য হয় এবং জঙ্গলে গা ঢাকা দেয়।' এ দিকে, পুলিশের দু'টি AK-47 রাইফেলের খোঁজ পাওয়া যাচ্ছে না। মাওবাদীরা তা লুঠ করে নিয়ে গিয়েছে বলে মনে করা হচ্ছে।