Lockdown: প্রেসক্রিপশন দেখালেই মিলবে মদ,দুই আত্মহত্যার পর সিদ্ধান্ত রাজ্যের - BBP NEWS

Breaking

রবিবার, ২৯ মার্চ, ২০২০

Lockdown: প্রেসক্রিপশন দেখালেই মিলবে মদ,দুই আত্মহত্যার পর সিদ্ধান্ত রাজ্যের

বিবিপি নিউজ: দেশে করোনা ভাইরাস সংক্রমন রুখতে জরুরি পরিস্থিতিতে ২১ দিনের লকডাউন ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর এর জেরেই অত্যবশক পন্যের দোকান ছাড়া বাকি সব কিছুর তালা বন্ধ। আর এর জেরেই বিপাকে পড়েছেন মদ্যপেরা। আচমকা উইথড্রয়াল সিম্পটম সহ্য না করতে পেরে আত্মহত্যা করেছে কেরলের দুইজন নেশাড়ু।

এর পরেই লকডাউন পরিস্থিতিতেই রাজ্যের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন স্থির করেছেন যে ডাক্তারদের থেকে প্রেসক্রিপশন নিয়ে আসলেই মিলবে মদ। মুখ্যমন্ত্রীর এমন সিদ্ধান্ত নিয়ে উঠেছে বিতর্ক। এরফলে চিকিৎসক মহলেই প্রশ্ন উঠতে শুরু করেছে। কেরলা রাজ্য মেডিকেল অ্যাসোসিয়ানের এক কর্তা জানিয়েছেন, এই সিদ্ধান্ত অনৈতিক ও মেডিক্যাল প্র্যাকটিসের বিরোধী। সরকারকে এই সিদ্ধান্ত প্রত্যাহার করতে বলেছে তারা। তারা এরকম কোনও প্রেসক্রিপশন লিখবেন না বলে সাফ জানিয়েছে চিকিত্সক সংগঠন।

Pages