করোনা আসলে কি ? চিনের ল্যাবে তৈরি মানব ধ্বংসের অস্ত্র ? - BBP NEWS

Breaking

রবিবার, ২৯ মার্চ, ২০২০

করোনা আসলে কি ? চিনের ল্যাবে তৈরি মানব ধ্বংসের অস্ত্র ?

বিবিপি নিউজ: গোটা বিশ্ব জুড়ে করোনা ভাইরাসের কারণে মৃত্যু মিছিল বয়ে চলছে। অনেক রাস্ট্রের প্রধানরা ভেঙে পড়েছে মৃত্যুর হার দেখে। একাধিকবার উঠেছে প্রশ্ন তবে কি করোনা চিনের ল্যাবে তৈরি একটি মানব ধ্বংসের অস্ত্র নাকি প্রাকৃতিক পরিবেশ থেকে ছড়িয়েছে? সোশ্যাল মিডিয়ায় এমন প্রশ্নের ছড়াছড়ি। আগেই চিনকে দুষলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল ট্রাম্প। সরাসরি চিনকে আক্রমণ করেন।

বিশ্বজুড়ে আনুমানিক ৩০ হাজার মানুষ ইতিমধ্যেই এই রোগের কবলে তাদের প্রান হারিয়েছেন। আর আক্রান্তের সংখ্যা ৬ লাখ ছাড়িয়েছে। এখনও পর্যন্ত পৃথিবীর ১৮০ টির বেশি দেশে ছড়িয়ে পড়েছে। কিন্তু এরই মধ্যে এমন একটা খবর সামনে এসেছে যা পুরো চিন সহ বিশ্বকে নাড়িয়ে দিয়েছে।

সম্প্রতি চিনের এক সামরিক গোয়েন্দার আধিকারিক দাবি করেছেন করোনা নিয়ে তার কাছে এক চাঞ্চল্যকর তথ্য আছে। চিন করোনা নিয়ে সারা বিশ্বকে ভাঁওতা দিচ্ছে। আসলে সত্যিটা অন্যরকম।
ওই আধিকারিক নিজের পরিচয় প্রকাশ্যে আনেননি, কারণ এতে তাঁর প্রাণ সংশয় হতে পারে। তবে জানা গেছে ওই আধিকারিক চিনের কমিউনিস্ট পার্টির সদস্য। তিনি যে প্রবন্ধটি লিখেছেন তাতে চিনের ভালো মানুষির মুখোশ খুলে গেছে। ওই কর্মকতা জানিয়েছেন হংকংয়ে ক্রমাগত যে বিক্ষোভ চলছিল চিন তা কোনওমতে সামাল দেওয়ার পরিকল্পনা করছিল। এরজন্য একটা জৈবিক অস্ত্র তৈরি করার পরিকল্পনায় ছিল চিন। এই বায়োলজিকাল এজেন্টটি হেলিকপ্টার থেকে বিক্ষোভকারীদের ওপর ছেটানো হলে এটি যার যার গায়ে পড়বে তাদের ব্যবহারে পরিবর্তন আসবে। ওই কর্মকর্তা দাবি করেছেন, চিনের এই প্রজেক্টে তিনিও সামিল ছিলেন। কিন্তু এই প্রজেক্টট মাঝপথে থামিয়ে দেওয়া হয়। কারণ হংকংয়ের বিক্ষোভের দিকে সারা বিশ্বের নজর পড়ে গেছিল। এই অবস্থায় এই ধরণের একটি জৈবিক অস্ত্র প্রয়োগ করা হলে তা চিনের জন্য খুবই বিপজ্জনক হতে পারত। কিন্তু চিন এই জৈবিক অস্ত্রের পরীক্ষা করতে মরিয়া ছিল। এর পরেই নানা প্রশ্ন উঠতে শুরু করেছে।  

Pages