বিবিপি নিউজ,নিজস্ব প্রতিনিধি: চলন্ত ট্রেনে দুষ্কৃতীদের ছোড়া পাথরে গুরুতর জখম এক মহিলা যাত্রী। ঘটনাটি ঘটেছে শুক্রবার সন্ধ্যায়। মহিলাদের জন্য বিশেষ ট্রেন ( লেডিস স্পেশাল)-কে লক্ষ করে ছোড়া হল পাথর।পাথরের আঘাতে আহত হলেন এক মহিলা।শিয়ালদহ - বনগাঁ শাখার মাতৃভূমি লোকালে বারাসত স্টেশন ছেড়ে বামনগাছির দিকে ট্রেনটি রওনা হলেই কারশের্ডের কাছে ঘটনাটি ঘটে।
রেল পুলিশ সূত্রে জানা গেছে আহত মহিলার নাম শিল্পী মন্ডল(৩০)। দুষ্কৃতীদের ছোড়া পাথরের আঘাতে তাঁর বাম পায়ে গুরুতর চোট লেগেছে। ক্ষতস্থানে সাতটি সেলাই পড়েছে বলে জানিয়েছে মহিলার স্বামী আশিষ মন্ডল। স্থানীয় সূত্রে খবর বিরাটি তে মায়ের সঙ্গে দেখা করে;ট্রেনে করে শশুরবাড়ি ফিরছিলেন শিল্পী।
পেশায় ঠিকা কর্মী শিল্পী শনিবার জানান চালকের পাশের দরজায় দাঁড়িয়ে ছিলাম,বারাসত ছেড়ে বামনগাছি যাওয়ার পথে হঠাৎ একদল দুষ্কৃতী ছুড়তে থাকে পাথর ,আচমকা কিছু বুঝে ওঠার আগেই একটি পাথর এসে বাম পায়ে লাগে পায়ে গভীর ক্ষত হয়ে রক্ত ঝরতে থাকে। পরে ট্রেনের কর্তব্যরত রেল পুলিশ শিল্পীকে হাবরা হাসপাতালে ভর্তি করেন।কিন্তু আঘাত গুরুতর হওয়ায় তাকে বারাসত হাসপাতালে স্থানান্তরিত করা হয় এবং সেখানেই তার পায়ে সেলাই করা হয়।
সম্প্রতি শিয়ালদহ বনগাঁ শাখায় বামনগাছি দত্তপুকুরের মাঝে চলন্ত ট্রেনে ছোড়া পাথরে মুখ ফেটে যায় সাত বছরের এক মেয়ের। তার পর থেকেই ধাপে ধাপে বিভিন্ন জায়গায় সচেতনতা শিবির করে রেল পুলিশ। নিত্যযাত্রী দের অভিযোগ প্রায়ই মহিলা কামরার উপর হামলার ঘটনার দায় কার ?কারা এই দুষ্কৃতী?তারা গ্রেফতার হচ্ছে না কেন ?