করোনা আপডেট: দুঃখজনক! ভাইরাস সংক্রমণে মৃত,দেহ ক্রেন দিয়ে কবর দিলেন মার্কিন মুলুকে! - BBP NEWS

Breaking

রবিবার, ২৯ মার্চ, ২০২০

করোনা আপডেট: দুঃখজনক! ভাইরাস সংক্রমণে মৃত,দেহ ক্রেন দিয়ে কবর দিলেন মার্কিন মুলুকে!

বিবিপি নিউজ: বিশ্ব জুড়ে করোনা করাল গ্রাসে আক্রান্ত হয়ে প্রান হারালেন এক প্রবাসী বাংলাদেশীদের। জানা গেছে মৃত ওই তরুণীর নাম তৃষা। মৃত্যুর পর ওই তরুণীর দেহ সমাধিস্থ করতে ব্যবহার করা হয়েছে ক্রেনের যা ইতিহাসের এক ভয়ঙ্কর রূপ। ওই তরুণীর মৃতদেহ নিউইয়র্কের লং আইল্যান্ডে কবর দেওয়া হয়।
 সম্পূর্ণ যান্ত্রিক পদ্ধতিতে সম্পন্ন হলো দাফন-কাফন। ক্রেন দিয়ে কবরে নামানো হলো তরুণীর পবিত্র মরদেহ। কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে তৃষাআর মৃত্যু হয় ২৩ মার্চ। নিউইয়র্কে জ্যামাইকার হাইল্যান্ড অ্যাভিনিউয়ে বসবাস‌ করতেন। স্বামী বোরহান চাকলাদার পেশায় 'উবার' চালক। তাদের পরিবারের তিনটি শিশু সন্তানের দুটি মেয়ে একটি ছেলে। কনিষ্ঠ কন্যাটির বয়স মাত্র ১৪ মাস। নিউইয়র্কে তৃষার প্রবাস জীবন মাত্র চার বছরের।

Pages