৩১ মার্চ পর্যন্ত বন্ধ স্কুল ও কলেজ ঘোষণা সরকারের! - BBP NEWS

Breaking

শুক্রবার, ১৩ মার্চ, ২০২০

৩১ মার্চ পর্যন্ত বন্ধ স্কুল ও কলেজ ঘোষণা সরকারের!

বিবিপি নিউজ: করোনা ভাইরাস-এর জেরে দেশ জুড়ে চলছে তৎপরতা। ইতিমধ্যেই দেশজুড়ে ৮১ জনের দেহে পাওয়া গিয়েছে এই মরন ভাইরাস। ভাইরাস মোকাবিলায় কেন্দ্রীয় সরকার বড় জমায়েত নিষিদ্ধ করছে। বন্ধ করেছে পর্যটন ভিসা। ভারতে ভাইরাস আক্রান্তের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে।

করোনা ভাইরাসের সংক্রমণ আটকাতে দিল্লিতে করোনাকে মহামারি বলে উল্লেখ করে নির্দেশিকা জারি করেছে কেজরিওয়াল সরকার। এর আগে অবশ্য হরিয়ানাতেও মহামারি হিসেবে উল্লেখ করে নির্দেশিকা জারি করেছে সরকার। মহামারি ঘোষণার সঙ্গে সঙ্গে স্কুল, কলেজ ও সিনেমা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ৩১ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে এই সমস্ত প্রতিষ্ঠান।

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন, ‘আগামী ৩১ শে মার্চ পর্যন্ত স্কুল, কলেজ ও সিনেমা হলগুলো বন্ধ থাকবে।’ স্কুল কলেজ বন্ধ থাকলেও পড়াশোনার কোন ক্ষতি করা যাবে না বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। পরীক্ষা নেই, এমন স্কুল কলেজগুলিই বন্ধ থাকবে, বলে জানিয়েছেন তিনি।

Pages