রাজ্যের বিচার বিভাগে বড়সড় রদবদল!‌ ১২২ জন বিচারকের বদলির নির্দেশ - BBP NEWS

Breaking

বুধবার, ১১ মার্চ, ২০২০

রাজ্যের বিচার বিভাগে বড়সড় রদবদল!‌ ১২২ জন বিচারকের বদলির নির্দেশ

বিবিপি নিউজ: রাজ্যের বিচার বিভাগে বড়সড় রদবদল। কলকাতা হাইকোর্টের নির্দেশে রাজ্যের বিভিন্ন মহকুমা ও জেলা আদালতে বিচারকদের ব্যাপক রদবদল হয়েছে। সম্পূর্ণ রুটিং অনুযায়ী বদলি বলে আদালত সূত্রে জানা গেছে।

রাজ্যের বিভিন্ন কোর্টে প্রায় ১২২ জন বিচারক বদলি হয়েছেন। তাঁদের মধ্যে ৪৩ জন বিচারক হলেন অতিরিক্ত জেলা জজ পদ মর্যাদার। ৯ জন ফাস্ট ট্র্যাক কোর্টের বিচারক। এছাড়া বদলি হয়েছেন ২৮ জন সিভিল জজ (সিনিয়র ডিভিশন) ও ৪২ জন সিভিল জজ (জুনিয়র ডিভিশন) পদের। এছাড়া যে সাতজন বিচারক পকসো আদালতে দায়িত্বভার পেয়েছেন। তাঁদেরকে দ্রুত ওই কোর্টে যোগ দেওয়ার কথা বলা হয়েছে। বিচারকদের বদলির আদেশ ১ এপ্রিল কার্যকর করার কথা বলা হয়েছে।

Pages