করোনার থাবায় বন্ধ ভিক্টোরিয়া,জাদুঘর,সায়েন্স সিটি-সহ একাধিক স্থান! - BBP NEWS

Breaking

রবিবার, ১৫ মার্চ, ২০২০

করোনার থাবায় বন্ধ ভিক্টোরিয়া,জাদুঘর,সায়েন্স সিটি-সহ একাধিক স্থান!

বিবিপি নিউজ,কলকাতা: গোটা বিশ্বজুড়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। ভারতে এখনও পর্যন্ত ৯১ জন  করোনায় আক্রান্ত হয়েছে।  এরপরেই করোনার প্রাদুর্ভাবকে 'ঘোষিত বিপর্যয়' আখ্যা দিয়েছে কেন্দ্র।

ভাইরাস সংক্রমণের মোকাবিলায় সতর্কতামূলক পদক্ষেপ হিসাবে আগামীকাল কাল সোমবার ১৬ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত রাজ্যের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন পশ্চিমবঙ্গ সরকার। এবার সেই পথেই  যাচ্ছে ভিক্টোরিয়া মেমোরিয়াল সংগ্রহশালা কতৃপক্ষ। রবিবার থেকে অনির্দিষ্ট কালের জন্য বন্ধ থাকবে। পাশাপাশি শহর কলকাতায় বন্ধ হয়ে যাচ্ছে সায়েন্স সিটি, ভারতীয় জাদুঘর এবং বিড়লা ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড টেকনোলজিক্যাল মিউজিয়াম। ন্যাশনাল কাউন্সিল অব সায়েন্স মিউজিয়াম ডিরেক্টর জেনারেল জানিয়েছেন, পরিস্থিতি বিবেচনা করে আগামী ৩১ মার্চ পর্যন্ত ভারতীয় জাদুঘর বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

Pages