বাবা তো বাবা-ই হয়, ট্রাই সাইকেলে চড়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষার সেন্টারে মেয়ে! - BBP NEWS

Breaking

রবিবার, ১৫ মার্চ, ২০২০

বাবা তো বাবা-ই হয়, ট্রাই সাইকেলে চড়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষার সেন্টারে মেয়ে!

বিবিপি নিউজ: প্রতিবন্ধী হলেও বাবা তো বাবা-ই হয়। পরিবারের সব কিছুই যে তার কাঁধের উপর। মেয়ে এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী, পরীক্ষার সেন্টারে পৌঁছে দেওয়ার মতো তেমন কেউ নেই। নিজের প্রতিবন্ধীকতাকে দূরে ঠেলে দিয়ে ট্রাই সাইকেলে (হ্যান্ডিক্যাপদের জন্য তিন চাকা বিশিষ্ট সাইকেল) করে মেয়েকে পরীক্ষার সেন্টারে পৌঁছে দিলেন।

 সম্প্রতি  সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে বাবা-মেয়ের সেই লড়াইয়ের ছবি। এরপরেই সোশ্যাল মিডিয়ায় তাঁদের লড়াইকে কুর্নিশ জানাচ্ছেন নেটিজেনরা। একের পর এক মন্তব্যে ভরেছে কমেন্ট বক্সে। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে।

জানা গেছে কোলাঘাটের মেশাড়া গ্রামের বাসিন্দা ওই উচ্চ মাধ্যমিকের ছাত্রী। তাঁর নাম পূর্নিমা। তাঁর বাবা জন্ম থেকেই প্রতিবন্ধী। লাঠির উপর ভর করে চলাফেরা করেন।পূর্ণিমা মেচেদার গোপালগঞ্জ হাইস্কুলের ছাত্রী। এবছর উচ্চ মাধ্যমিক দিচ্ছে। পূর্ণিমার পরীক্ষা কেন্দ্র বাড়ি থেকে পাঁচ কিমি দূরে হাকোলা হাইস্কুলে। পরীক্ষার দিনগুলিতে বাবার ট্রাই সাইকেলে চড়েই কেন্দ্রে যাচ্ছে পূর্ণিমা।

Pages