বিবিপি নিউজ,মুম্বই: আর্থিক তছরূপের অভিযোগে গ্রেফতার করলেন ইয়েস ব্যাঙ্কের প্রতিষ্ঠাতা রানা কাপুরকে। ব্যাঙ্ক কেলেঙ্কারির অভিযোগে গত দু'দিন তাঁকে জিজ্ঞাসাবাদ করার পর অবশেষে গ্রেফতার করল কেন্দ্রীয় সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)।
বিপুল অনাদায়ী ঋণের ভারে জর্জরিত ইয়েস ব্যাঙ্ক। ৩ এপ্রিল পর্যন্ত এই ব্যাঙ্কের প্রতিটি গ্রাহক মাসে সর্বোচ্চ ৫০,০০০ টাকা তুলতে পারবেন বলে নির্দিষ্ট করে দিয়েছে আরবিআই। শনিবার রানা কাপুরকে মুম্বইয়ে ইডির দফতরে নিয়ে যাওয়া হয়। তার আগে মুম্বইয়ের সমুদ্র মহল রেসিডেন্সিয়াল টাওয়ারে তল্লাশি চালায় ইডি। এরপর তাঁর বিরুদ্ধে আর্থিক তছরুপের মামলা দায়ের করে।
শনিবার গভীর রাতের টুইটে ইয়েস ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে, এবার তাদের গ্রাহকরা এটিএম থেকে টাকা তুলতে পারবেন। টুইটে জানানো হয়, ‘‘এবার আপনারা আপনাদের ইয়েস ব্যাঙ্কে ইয়েস ব্যাঙ্ক ডেবিট কার্ড বা অন্য ব্যাঙ্কের এটিএম ব্যবহার করে টাকা তুলতে পারবেন। আপনাদের ধৈর্যের জন্য ধন্যবাদ।''
You can now make withdrawals using your YES BANK Debit Card both at YES BANK and other bank ATMs. Thanks for your patience. @RBI@FinMinIndia
— YES BANK (@YESBANK) March 7, 2020