আজ থেকে ফের নোটবন্দি! বন্ধ হয়ে যাচ্ছে পুরনো ১০, ২০, ৫০,১০০ টাকার নোট ? - BBP NEWS

Breaking

মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

আজ থেকে ফের নোটবন্দি! বন্ধ হয়ে যাচ্ছে পুরনো ১০, ২০, ৫০,১০০ টাকার নোট ?

 


বিবিপি নিউজ: আজ মঙ্গলবার ৩০ জুন থেকে বন্ধ হয়ে যাচ্ছে পুরনো ১০, ২০, ৫০,১০০ টাকার নোট। সামাজিক যোগাযোগ মাধ্যম ইতিমধ্যেই ভাইরাল হয়েছে এই বিষয়ে একাধিক পোস্ট। সেখানে বলা হয়েছে  ব্যাঙ্ক অফ মহারাষ্ট্রের (Bank Of Maharastra) কোনও শাখায় ৩০ জুনের পর নেওয়া হবে না এই নির্দিষ্ট নোটগুলি। তবে কি এই নোটগুলিতে নোটবন্দির সিদ্ধান্ত নিয়েছে ব্যাঙ্ক কর্তৃপক্ষ ?



ইতিমধ্যেই ব্যাঙ্কের পক্ষ থেকে জানানো হয়েছে, "সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভুয়ো বার্তা ছড়ানো হচ্ছে। যেখানে বলা হচ্ছে, ২০২৬ সালের ৩০ জুনের পর ব্যাঙ্ক অফ মহারাষ্ট্রের শাখাগুলিতে ২০০৫ সালের আগের ₹১০, ₹২০, ₹৫০ এবং ₹১০০-র নোট নেওয়া হবে না। ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র স্পষ্টভাবে জানাচ্ছে যে এই তথ্যটি সম্পূর্ণ ভুল। গ্রাহকদের অনুরোধ করা হচ্ছে তারা যেন এই ধরনের বিভ্রান্তিকর বার্তায় বিশ্বাস না করেন ও তা শেয়ার না করেন। যেকোনও তথ্যের জন্য শুধুমাত্র অফিসিয়াল উৎসের ওপর ভরসা রাখুন।"


এই নোট তুলে নেওয়ার বিষয়ে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তথা ব্যাঙ্ক নিয়ন্ত্রণ সংস্থা (RBI)-এর আসল নিয়মটি কী ?  ২০১৫ সালে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছিল , বাজারে ২০০৫ সালের আগের মহাত্মা গান্ধী সিরিজের নোটের প্রচলন অনেকটাই কমে এসেছে। তাই সাধারণ মানুষ চাইলে ব্যাংকে গিয়ে এই নোটগুলি বদলে নিতে পারেন। তবে RBI স্পষ্টভাবে জানিয়েছিল, এই পুরনো নোটগুলির আইনি বৈধতা বজায় থাকবে। অর্থাৎ, এগুলি বাতিল করা হয়নি।

Pages