কলকাতা: পৃথিবীর দিকে ধেয়ে আসছে বৃহৎকার গ্রহানু। আজ পৃথিবীর খুব কাছ দিয়ে পাশকাটিয়ে পার হবে। এর জেরে চিন্তিত মহাকাশ গবেষকরা। যদিও নানা গুজবে ভরে গিয়েছে সোশ্যাল মিডিয়ার পাতা। কেউ বলেছেন পৃথিবী ধ্বংস হবে, কেউ আবার বলছেন পুরো পৃথিবী অন্ধকারে ঢেকে যাবে। কিন্তু এসব যে কিছুই নয় তা কে বলবে।
জানা গেছে, ৫২৭৬৮ নামে (১৯৯৮ ওআর২) ওই গ্রহাণু প্রায় আড়াই মাইল চওড়া। যখন পৃথিবীর পাশ দিয়ে সেটি যাবে, তখন এই গ্রহ থেকে তার দূরত্ব থাকবে আনুমানিক প্রায় ৬৩ লক্ষ কিলোমিটার। পৃথিবীর খুব কাছাকাছি এলেও ওই গ্রহাণুর সঙ্গে যে দূরত্ব থাকবে, তা চাঁদ ও পৃথিবীর দূরত্বের থেকে প্রায় ১৬ গুণ বেশি।
গ্রহাণু হচ্ছে মহাকাশে পাথুরে বস্তু। সৌরজগত তৈরির সময় এগুলি আলাদাভাবে রয়ে গিয়েছিল। এগুলির আকার ও আয়তন ভিন্ন ভিন্ন হয়। সূর্য ও অন্য কয়েকটি গ্রহকে ঘিরে আবর্তিত হয়। গ্রহাণু হামেশাই পৃথিবীর পাশ দিয়ে উড়ে যায়। কখনও কখনও খুব কাছেও চলে আসে। ২০১৯-এ ওকে নামে একটি গ্রহাণু ভূপূষ্ঠের ৬৫ হাজার কিলোমিটার কাছে চলে এসেছিল। নাসা-র সেন্টার ফর নিয়ার আর্থ অবজেস্ট স্টাডি জানিয়েছে, ওই গ্রহাণু বুধবার পৃথিবীর পাশ দিয়ে উড়ে যাবে।
