হটস্পটে ভিড় সরাতে গিয়ে স্থানীয়দের‌ হাতে আক্রান্ত পুলিশ - BBP NEWS

Breaking

বুধবার, ২৯ এপ্রিল, ২০২০

হটস্পটে ভিড় সরাতে গিয়ে স্থানীয়দের‌ হাতে আক্রান্ত পুলিশ


হাওড়া: লকডাউন ভঙ্গ‌ করায় পুলিশ তাদের ‌বাড়িতে থাকতে অনুরোধ করেন।‌ এর জেরেই‌ পুলিশের উপর চড়াও হলেন স্থানীয়রা।‌ উত্তেজিত জনতার হাতে আক্রান্ত হলেন পুলিশ কর্মীরা। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার বিকেলে হাওড়ার টিকিয়াপাড়া এলাকার বেলিলিয়াস রোডে। উত্তেজিত জনত ভাঙচুর করে পুলিশের গাড়ি।পুলিশকে লক্ষ্য করে ইট ও বোতল ছোড়া হয়। পরিস্থিতি সামাল দিতে বিশাল পুলিশবাহিনী পৌঁছায়।

 রাজ্য সরকারের পক্ষ থেকে হাওড়া থানার অন্তর্গত টিকিয়াপাড়া বেলিলিয়াস রোডকে ইতিমধ্যেই হটস্পট জোন ঘোষণা করা হয়েছে। চলছে সম্পূর্ণ লকডাউন। যেকোনও জমায়েতেই নিষেধাজ্ঞা জারি রয়েছে এলাকায়। সেসব উড়িয়েই ওই এলাকায় এদিন বিকেলে কেনাকাটার জন্য ভিড় জমায় এলাকার মানুষ। বাধা দিতে গিয়েই বচসা শুরু হয় পুলিসের সঙ্গে। আর তা থেকেই পরিস্থিতি ভয়াবহ আকার নেয়। ওই এলাকায় নামানো হয় ব্যাফ।পুলিশি তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।


Pages