বিবিপি নিউজ: ভাইরাসের সংক্রমণ রোধ করতে বারবার নিষেধ করা হয়েছে একত্রিত না হওয়ার জন্য। যার কারনে সামাজিক দূরত্ব বজায় রাখতে লকডাউন ঘোষণা করেছেন। এবার সেই দূরত্ব তো দূরের কথা। প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী সমর্থকদের নিয়ে রবিরাত রাত নটায় করোনার বিরুদ্ধে লড়াইয়ে একতার বার্তা দিতে মশাল জ্বালিয়ে বারবার করে প্রতিবাদ করেন, গো ব্যাক, গো ব্যাক, চাইনিজ ভাইরাস গো ব্যাক।
প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী বলেছিলেন,বারান্দা বা দরজার সামনে দাঁড়িয়ে প্রদীপ, মোমবাতি বা টর্চ জ্বালাতে। কিন্তু অনেকেই অতি উত্সাহে বাইরে বেরিয়ে মিছিল করেন, কেউ কেউ বাজিও পুড়িয়েছেন। তবে সব কিছুই ছাপিয়ে গিয়েছে বিধায়কের এই কর্মকাণ্ডে।
ওই বিধায়কের নাম রাজা সিং, তিনি বিজেপির তেলাঙ্গানার বিধায়ক। সমর্থকদের সঙ্গে মশাল জ্বালিয়ে বারবার করে রাজা সিং বলেন গো ব্যাক, গো ব্যাক, চাইনিজ ভাইরাস। বিধায়কের সঙ্গে অনেকজন সমর্থক ছিলেন। কয়েকজনের হাতে ছিল মশাল, অন্যদের হাতে মোমবাতি। সোশ্যাল ডিস্টেন্সিং-এর পরোয়া না করে বারবার চাইনিজ ভাইরাস দূর হও বলে করোনার বিরুদ্ধে স্লোগান দেন রাজা।