বিবিপি নিউজ: গোটা দেশ জুড়ে ২১ দিনের লকডাউন ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী। লকডাউনের জের ঘরবন্দী দেশবাসী। এমন পরিস্থিতিতে প্রশাসনের পাশাপাশি নিজের নির্বাচন কেন্দ্রের মানুষের খোঁজখবর নিতে প্রতিদিনের মত এদিনও বেরিয়েছিলেন। কিন্তু অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীদের ছোড়া গুলিতে অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন ওই কাউন্সিলর।
ঘটনাটি ঘটেছে আজ সোমবার দুপুরে, উত্তর দিনাজপুরের রায়গঞ্জে। আহত ওই কাউন্সিলরের নাম তপন দাস, তিনি রায়গঞ্জ পৌরসভার ২২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। স্থানীয় সূত্রে জানা গেছে তপন বাবু এদিন স্থানীয় মানুষের খোঁজখবর নিতে বেড়িয়ে ছিলেন রায়গঞ্জের কান্তনগর এলাকায়। হঠাৎ বাইকে করে অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীরা এসে পরপর দু'রাউন্ড গুলি চালায়। একটি গুলি লক্ষ্যভ্রষ্ট হলেও দ্বিতীয় গুলিটি কাউন্সিলরের বুকে লাগে। গুরুতর জখম অবস্থায় মাটিতে পড়ে যান তপন বাবু। গুরুতর আহত অবস্থায় তাকে রায়গঞ্জ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রায়গঞ্জ থানার পুলিশ। এরপরেই পৌছান উত্তর দিনাজপুরের পুলিশ সুপার সুমিত কুমার, অ্যাডিশনাল এসপি নিকিতা ফোনিং, রায়গঞ্জের আইসি সুরজ থাপা সহ বিশাল পুলিশ বাহিনী।