গাফিলতির অভিযোগে করোনা জয়ী কনিকা কাপুরকে নোটিস ধরালো পুলিশ - BBP NEWS

Breaking

মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২০

গাফিলতির অভিযোগে করোনা জয়ী কনিকা কাপুরকে নোটিস ধরালো পুলিশ


 লখনউ: দেশের প্রথম হাইপ্রোফাইল ও বলিউডের গায়িকা কনিকা কাপুর কে গাফিলতির অভিযোগে নোটিশ ধরিয়েছে পুলিশ। রবিবারই করোনা আক্রান্ত হওয়ার ঘটনা নিয়ে নিজের বিরুদ্ধে ওঠা গালিফলিতর অভিযোগ খারিজ করে খোলা চিঠি লিখেছিলেন কনিকা কাপুর। এরপরেই এই মামলায় কনিকাকে নোটিস ধরাল লখনউ পুলিশ। এদিন গায়িকার লখনউয়ের বাসভবনে গিয়ে নোটিস দেয় সরোজিনীনগর থানার পুলিশ।আগামী ৩০ এপ্রিলের মধ্যে থানায় এসে নিজের বয়ান রেকর্ড করাতে হবে শিল্পীকে।

গত ২০শে মার্চ দেশের প্রথম হাইপ্রোফাইল করোনা আক্রান্ত হিসাবে কনিকা কাপুরের নাম সামনে আসে। তাঁর বিরুদ্ধে অভিযোগ লন্ডন থেকে ফিরে প্রয়োজনীয় সর্তকতামূলক ব্যবস্থা অবলম্বন করেননি কনিকা। আইসোলেশনে না থেকে ঘুরে বেরিয়েছেন এক শহর থেকে অন্য শহর। লখনউ পুলিশ, মুখ্য স্বাস্থ্য আধিকারিকের নির্দেশে আইপিসির ১৮৮,২৬৯ এবং ২৭০ ধারায় কনিকার বিরুদ্ধে তিনটি পৃথক থানায় এফআইআর দায়ের হয় ২০শে মার্চ।
এদিন লখনউ-এর পুলিশ অফিসার জেপি সিংয়ের নেতৃত্বাধীন একটি দল কনিকাকে নোটিস পৌঁছে দেয়, জানা গিয়েছে নিজের হাতেই সেই নোটিস গ্রহণ করেছেন শিল্পী। 

Pages