লকডাউনে স্বেচ্ছাসেবী সংস্থার গাড়িতে মদ পাচার, ধৃত ২ - BBP NEWS

Breaking

মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২০

লকডাউনে স্বেচ্ছাসেবী সংস্থার গাড়িতে মদ পাচার, ধৃত ২


বিবিপি নিউজ: লকডাউন চলছে দেশব্যাপী। বন্ধ যানবাহন চলাচল। নিত্য প্রয়োজনীয় দ্রব্য সরবরাহের জন্য ছাড় রয়েছে। এছাড়াও কিছু‌‌ স্বেচ্ছাসেবী সংগঠনের লকডাউনে অসহায় মানুষদের সাহায্যের জন্য প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দেওয়ার জন্য পুলিশ অনুমতি দিয়েছে। কিন্তু যে সর্ষের মধ্যেই ভুত। রয়েছে দুধ ও প্রয়োজনীয় খাবার নিয়ে‌ যাওয়ার অনুমতি। আর সেই সুযোগে কাজে লাগিয়ে চলছিল মদ পাচার। কিন্তু পুলিশের তল্লাশিতে আর রেহাই পেল না।

পুলিশ জানিয়েছে, দুধ ও প্রয়োজনীয় খাবার নিয়ে যাওয়ার অনুমতি নিয়ে নিয়ে গুজরাতের বোটাদ জেলায় যাচ্ছিল এক স্বেচ্ছাসেবী সংস্থার গাড়ি। সে সময় পুলিশ গাড়িটিকে আটকে তল্লাশি শুরু করলে গাড়ি থেকে দেশি-বিদেশি মিলিয়ে ২৫ লিটারের বেশি মদ উদ্ধার করেছে বোটাদ জেলার পালিয়াদ থানার পুলিশ। এই ঘটনায় ধর্মেন্দ্র ভাগাভাই পরধি(২২) ও ভাবিন মুলজি ভাজা(২৬)-র নামে দুই যুবকে গ্রেফতার করেছে। তাঁরা দু’জনেই বোটাদ জেলার বাসিন্দা।

Pages