কলকাতা: রাজ্যে করোনায় প্রান হারালেন আরও এক চিকিৎসক। সোমবার রাতে বিধান নগরের একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয়। মৃত ওই চিকিৎসকের নাম শিশির মণ্ডল। তিনি কলকাতার বেল ভিউ ক্লিনিকের অস্থিরোগ বিশেষজ্ঞ ছিলেন।
জানা গেছে, সপ্তাহ খানেক আগে শিশিরবাবুর দেহে করোনার উপসর্গ ধরা পড়ে। পরীক্ষায় জানা যায় তিনি করোনা আক্রান্ত। এর পর থেকে বিধাননগরের বেসরকারি হাসপাতালে তাঁর চিকিৎসা চলছিল। কিন্তু সেখানে তাঁর অবস্থার ক্রমশ অবনতি হয়েছিল। শেষ পর্যন্ত তাঁকে ভেন্টিলেশনে ছিলেন তিনি। তাঁর মৃত্যু করোনাতেই কি না, তা এখনো জানায়নি স্বাস্থ্য দফতর। অন্যদিকে রবিবার ভোর রাতে বিধাননগরের ওই বেসরকারি হাসপাতালেই মৃত্যু হয়েছিল রাজ্যের স্বাস্থ্যকর্তা চিকিৎসক বিপ্লব দাশগুপ্তের।