পারলেন না শো করতে; থানায় ১২ ঘন্টার ম্যারাথন জিজ্ঞাসাবাদ অর্ণব গোস্বামীকে! - BBP NEWS

Breaking

মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২০

পারলেন না শো করতে; থানায় ১২ ঘন্টার ম্যারাথন জিজ্ঞাসাবাদ অর্ণব গোস্বামীকে!


মুম্বাই: পালঘরে সাধু হত্যা নিয়ে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীকে তোপ দাগেন সাংবাদিক অর্ণব গোস্বামী। এরপরেই দেশজুড়ে তাঁর বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেন কংগ্রেসের নেতা কর্মীরা। এফআইআর-এর ভিত্তিতে ১২ ঘন্টা ঘরে মুম্বাইয়ের থানায় জিজ্ঞাসাবাদ করে পুলিশ।

পালঘরে সাধু হত্যা নিয়ে কেন কংগ্রেস চুপ ও সোনিয়া গান্ধীর ইতালিয় কানেকশন নিয়ে ২১ এপ্রিল নিজের চ্যানেলে কড়া মন্তব্য করেন অর্ণব। তারপরেই বিতর্কের ঝড় ওঠে। সারা দেশ জুড়ে অর্ণবের বিরুদ্ধে এফআইআর দায়ের করে কংগ্রেস কর্মীরা। মূলত মানহানি ও দেশে সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়াচ্ছেন অর্ণব, এই অভিযোগে এফআইআর দায়ের করা হয়।
এদিন ১২ ঘণ্টা ধরে তাঁর জিজ্ঞাসাবাদ করল মুম্বই পুলিশ। অবশেষে রাত নটার পর এনএম যোশী থানা থেকে বেরোন অর্ণব। জানা গেছে এই পুলিশি জেরার মুখে শো-করতে পারেনি অর্ণব। থানা থেকে বেরিয়ে তিনি  জানান যে পুলিশকে সাফ বলে দিয়েছেন, নিজের বক্তব্য থেকে তিনি সরছেন না। অর্ণবের উকিল বলেন যে পুলিশের সঙ্গে যাবতীয় প্রশ্নে সহযোগিতা করেছেন তাঁর মক্কেল। দেশব্যাপী এফআইআরের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যান অর্ণব গোস্বামী। সুপ্রিম কোর্টের নির্দেশে নাগপুরে দায়ের করা এফআইআরকে মুম্বইয়ে বদলি করা হয়। এছাড়াও সারা দেশে অর্ণবের বিরুদ্ধে যা যা এফআইআর হয়েছে, সেগুলিকে রদ করার নির্দেশও দেয় সুপ্রিম কোর্ট। আদালতের নির্দেশে আগামী তিন সপ্তাহ অর্ণবকে গ্রেফতার করা যাবে না। কিন্তু মানহানির মামলা মুম্বইয়ে চলবে বলে জানায় আদালত।সেই মোতাবেক তদন্ত শুরু করে মুম্বই পুলিশ।

Pages