বিবিপি নিউজ: গোটা বিশ্বব্যাপী করোনার থাবায় ধুঁকছে। মৃত্যুপুরীতে পরিণত হয়েছে একাধিক দেশ। মারন ভাইরাস সংক্রমণ রুখতে লকডাউন ঘোষনা করেছে একাধিক দেশের রাষ্ট্রপ্রধানেরা। এমন সময় দিন-রাত প্রশাসনের পাশাপাশি কর্তব্য পালন করে চলেছেন সাংবাদিকেরা। মুহুর্তের মধ্যে ঘরবন্দী মানুষের কাছে পৌঁছে দিচ্ছে সমস্ত তথ্য। এর জেরে পৃথিবীর বিভিন্ন দেশে অনেক সাংবাদিক করোনার থাবায় প্রান হারিয়েছেন। এবার মারন ভাইরাসে আক্রান্ত দেশের প্রথম সাংবাদিকের মৃত্যু হল ওড়িশায়।
জানা গেছে, ওড়িশার একটি সংবাদ মাধ্যমের সাংবাদিক ছিলেন তিনি। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর। ওড়িশা সরকার, তাঁর নিকটাত্মীয়কে ১৫ লক্ষ টাকার এককালীন অর্থসহায়তা দেওয়ার কথা ঘোষণা করেছে। মুখ্যমন্ত্রীর কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, সাংবাদিকরা এই কঠিন মুহুর্তে, জীবনের ঝুঁকি নিয়ে মারণ ভাইরাস সম্পর্কে মানুষকে সচেতন করার কাজ করে চলেছেন।
