বিবিপি নিউজ: মহারাষ্ট্রের পালঘরে সাধু হত্যার রেশ কাটতে না কাটতেই ফেরবেঘোরে প্রান হারালেন দুই সাধু। এবার ঘটনার কেন্দ্র স্থল যোগীরাজ্য উত্তরপ্রদেশে। জানা গেছে একটি মন্দিরে তরোয়াল দিয়ে দুই সাধুকে খুন করা হয়। মৃতদের বয়স ৫৫ বছর ও ৩৫ বছর। ঘটনার কেন্দ্রস্থল বুলন্দশহর।
জানা গেছে,বুলন্দশহরের একটি মন্দিরে অস্থায়ীভাবে থাকতে শুরু করেছিলেন ওই দুই সাধু। সেখানেই গতকাল সন্ধ্যায় হত্যা করা হয় তাদের।
এক ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা সন্তোষ কুমার সিং সংবাদ সংস্থা এএনআই-কে বলেন, “দুই সাধুবাবা এখানে মন্দিরেই থাকতেন। মুরাই ওরফে রাজু নামে এক ব্যক্তি। তিনি একটি ‘চিমটা' উঠিয়ে নিয়ে যান। যে কারণে পুরোহিতরা তাকে ধমক দেন এবং নির্যাতনও করেন। হত্যাকাণ্ডের পরে যখন গ্রামবাসীরা তাকে খুঁজে বেড়াচ্ছে তখন দেখা যায় গাঁজা-ভাঙ খেয়ে সম্পূর্ণ নেশাগ্রস্ত মুরাই, তার দেহেও সামান্য পোশাক অবশিষ্ট। এই ঘটনায় রাজু নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে তার বিরুদ্ধে হত্যার অভিযোগ আনা হয়েছে। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ হত্যাকারীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন।