করোনায় প্রান হারালেন ২ পুলিশকর্মী, আক্রান্ত ৯৫ - BBP NEWS

Breaking

সোমবার, ২৭ এপ্রিল, ২০২০

করোনায় প্রান হারালেন ২ পুলিশকর্মী, আক্রান্ত ৯৫

বিবিপি নিউজ: করোনা ভাইরাসে দেশ জুড়ে মৃত্যু মিছিল অব্যাহত। মারন ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হল মুম্বই পুলিশের দুই কর্মীর। করোনা পজিটিভ হয়েছেন ৯৫ পুলিশ কর্মী। মৃত দুই পুলিস কর্মীর মধ্যে রয়েছেন হেড কনস্টেবল সন্দীপ সুরে(৫২) ও চন্দ্রকান্ত পেন্ডুরকর।

রবিবার সকালে ট্যুইট করে মুম্বইয়ের পুলিশ কমিশনার পরমবীর সিং বলেন, 'মুম্বই পুলিশ অত্যন্ত দুঃখের সঙ্গে হেড কনস্টেবল সন্দীপ সুরভের মৃত্যুর খবর জানাচ্ছে। গত কয়েকদিন ধরে তিনি করোনার বিরুদ্ধে লড়ছিলেন। তাঁর পরিবার ও প্রিয়জনদের প্রতি আমরা সমবেদনা জানাচ্ছি।' পুলিশের এক উচ্চপদস্থ আধিকারিক জানান, তিন বছর আগে ক্যানসার হয়েছিল সন্দীপের। ২০১৭ সালে তাঁর চিকিৎসা হয়েছিল। করোনা পরিস্থিতিতে নভি মুম্বইয়ের বাড়ি থেকে দক্ষিণ মুম্বইয়ের অফিসে তিনি বাসে করে আসতেন। এরইমধ্যে এপ্রিলের তৃতীয় সপ্তাহে অসুস্থ হয়ে পড়লে তাঁকে গত ২৩ এপ্রিল হাসপাতালে ভরতি করা হয়েছিল। এরপর রবিবার সকাল সাড়ে সাতটার সময় তাঁর মৃত্যু হয়। তবে তিনি কীভাবে সংক্রামিত হয়েছেন, তা এখনও জানা যায়নি। অন্যদিকে পেন্ডুরকর কর্মরত ছিলেন ভাকোলা থানায়। গত ২২ এপ্রিল তিনি বলেন শরীর খারাপ করছে। সঙ্গে সঙ্গেই তাঁকে তাঁর বাড়ির কাছের নায়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরিস্থিতি খারাপ হওয়ায় তাঁকে ভেন্টিলেশনে দেওয়া হয়। শেষপর্যন্ত তাঁর মৃত্যু হয়। মহারাষ্ট্র পুলিশের বিভিন্ন বিভাগের মধ্যে মুম্বই পুলিশের সবথেকে বেশি কর্মী করোনার কবলে পড়েছেন। সেজন্য সংক্রামক এলাকাগুলিতে বয়স্ক ও শারীরিকভাবে দুর্বল পুলিশকর্মীদের মোতায়েন করার বিষয়টি এড়িয়ে যাওয়া হচ্ছে বলে জানিয়েছেন।

Pages