সামাজিক দূরত্ব বজায় রাখতে এলোনা কেউ, অগত্যা চার মেয়েই ভরসা সৎকারে! - BBP NEWS

Breaking

সোমবার, ৬ এপ্রিল, ২০২০

সামাজিক দূরত্ব বজায় রাখতে এলোনা কেউ, অগত্যা চার মেয়েই ভরসা সৎকারে!

বিবিপি নিউজ: লকডাউনের মধ্যেই না ফেরার দেশে চলে গেলেন বাবা। তবে করোনা ভাইরাসের কারনে সামাজিক দূরত্ব বজায় রাখতে মৃতদেহ সৎকারে র জন্য এগিয়ে এলেন না কেউ। এমন পরিস্থিতিতে চার মেয়ে বাবার মৃতদেহ কাধে চললেন সৎকারের উদ্দেশ্যে।

জানা গেছে, ঘটনাটি ঘটেছে আলিগড়ের নুমাইশ ময়দানের চা-হেলিংতে। মৃত ওই ব্যক্তির নাম সঞ্জয় কুমার (৪৫)। পেশায় চা বিক্রেতা ওই ব্যক্তি যক্ষ্মা রোগে আক্রান্ত ছিলেন। কিন্তু আর শেষ রক্ষা হল না। অবশেষে লড়াই হেরে চলে গেলেন। কিন্তু এরপরেই বিপত্তি বাধে। শুধুমাত্র সামাজিক দূরত্ব বজায় রাখার অজুহাতে পাড়াপড়শিরা এগিয়ে এলেন না মৃতদেহ সৎকারের।  হাজার বলেও কারো সাহায্য না পাওয়ায় এগিয়ে আসে তার চার মেয়ে। তারাই বাবার মৃতদেহ কাঁধে বয়ে সত্‍কারের ব্যবস্থা করলেন।

Pages