বলিউডে কনিকার পর ফের করোনা হানা, আক্রান্ত চেন্নাই এক্সপ্রেস প্রযোজক করিমের মেয়ে শাজা - BBP NEWS

Breaking

সোমবার, ৬ এপ্রিল, ২০২০

বলিউডে কনিকার পর ফের করোনা হানা, আক্রান্ত চেন্নাই এক্সপ্রেস প্রযোজক করিমের মেয়ে শাজা

বিবিপি নিউজ: বলিউডে দ্বিতীয় করোনার থাবা। গায়িকা কনিকার পর এবার আক্রান্ত রা’ওয়ান খ্যাত পরিচালক করিম মোরানির মেয়ে শাজা। আপতত হোম কোয়ারেন্টাইনে রয়েছে রাওয়ান, চেন্নাই এক্সপ্রেসের মতো ছবির প্রযোজক করিম মোরানির পরিবারের নয় জন‌ সদস্য ।

জানা গিয়েছে পরিচিত বহু মানুষকেই মেসেজ পাঠিয়ে মেয়ের অবস্থার কথা জানিয়ে সচেতন করেছেন করিম মোরানি। তিনি সেই বার্তায় লিখেছেন, আমার মেয়ে শাজা সম্প্রতি কোনও বিদেশির সংস্পর্শে আসেনি এবং ওর শরীরে কোনও করোনার লক্ষণও ছিল না। কিন্তু এটা আমার কর্তব্য আপনাদের বিষয়টি জানানো একজন দায়িত্বশীল নাগরিক হিসাবে। আমরা ওকে ইতিমধ্যেই মুম্বাইয়ের নানাবতী হাসপাতালে ভর্তি করেছি এবং আগামীকাল আমাদের সকলের দেহে Covid-19-এর উপস্থিতি যাচাই করতে পরীক্ষা করা হবে।

Pages