বিবিপি নিউজ: শিশু চুরির গুজবের জেরে প্রান হারালেন দুই সন্যাসী এছাড়াও আরোও এক সন্যাসীর অবস্থা আশঙ্কাজনক। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে মহারাষ্ট্রের পালঘরের গড়চিঞ্চলে গ্রামে। গ্রামবাসীদের হামলায় ঘটনাস্থলেই মৃত্যু হয় দু'জনের ১ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পালঘরের জেলাশাসক সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, ওই ‘সন্ন্যাসীরা কান্দিভলি থেকে এসেছিলেন বলে মনে করা হচ্ছে। তাঁরা সুরাত যাচ্ছিলেন। পথে আক্রমণের শিকার হন। হাসপাতালে নিয়ে গেলে তাঁদের মৃত ঘোষণা করা হয়। এই ঘটনার একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। তাতে দেখা যাচ্ছে লাঠি ও পাথর হাতে সন্ন্যাসীদের ওপর বেধড়ক মারধর শুরু করেছে। একটি গাড়ির কাচ ভেঙে বার করছেন তাঁদের। গ্রামবাসীরা পুলিশের ওপরেও আক্রমণ চালায় বলে অভিযোগ। ঘটনায় বেশ কয়েকজন পুলিশকর্মী। ঘটনায় ১১০ জন গ্রামবাসীকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের মধ্যে ১০১ জনকে ৩০ এপ্রিল পর্যন্ত হেফাজতে নিয়েছেন তদন্তকারীরা। ৯ জন নাবালককে পাঠানো হয়েছে জুভেনাইল হোমে। ঘটনার উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছে মহারাষ্ট্রের জোট সরকার। রবিবার রাতে একথা জানিয়েছেন মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখ। ঘটনাকে সাম্প্রদায়িক রং দেওয়ার চেষ্টা যেন না হয় সেব্যাপারেও সতর্ক করেছেন তিনি।