লকডাউনে অবৈধ চোলাই মদের রমরমা ব্যবসা, পুলিশি অভিযানে নষ্ট ভাটি - BBP NEWS

Breaking

সোমবার, ২০ এপ্রিল, ২০২০

লকডাউনে অবৈধ চোলাই মদের রমরমা ব্যবসা, পুলিশি অভিযানে নষ্ট ভাটি


বিবিপি নিউজ: দেশ জুড়ে চলছে লকডাউন। সুরা প্রেমিদের মাথায় হাত। বন্ধ মদের দোকান। বিভিন্ন স্থানে অবৈধভাবে মদ পাচার ও বিক্রি করায় পুলিশি হানায় গ্রেফতার হয়েছে বেশ কয়েকজন। এই লকডাউনে রমরমা বাজার চোলাই মদের। দ্বিগুণ দরে মিলছে চোলাই। গোপন সূত্রে খবর পেয়ে হানা দিয়ে ভেঙে দেওয়া হয়েছে চোলাই মদের ভাটি।
রবিবার  মুর্শিদাবাদ জেলার বিভিন্ন থানা এলাকায় গ্রামে অবৈধ চোলাই মদের রমরমা বেড়েছে। গ্রামের ঝোপঝাড়, পরিত্যক্ত বাড়ি, কখনো জনমানবহীন প্রান্তরে বসছে চোলাই ভাটি। অবৈজ্ঞানিক পন্থায় তৈরি এই চোলাই থেকে বিষক্রিয়া হতে পারে বলে উদ্বেগ প্রকাশ করেছেন বহরমপুর আবগারি বিভাগের আধিকারিকেরা। বিগত তিনদিন ধরে মুর্শিদাবাদের নওদা, হরিহরপাড়া সহ বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে নষ্ট করা হয়েছে প্রায় ৭ টি ভাটি। বাজেয়াপ্ত করা হয়েছে প্রচুর পরিমাণে মদ তৈরীর সামগ্রীও। 

Pages