মে তে নয় জুন মাসে হতে পারে JEE Main পরীক্ষা,ইঙ্গিত কেন্দ্রীয় মন্ত্রালয়ের! - BBP NEWS

Breaking

সোমবার, ২০ এপ্রিল, ২০২০

মে তে নয় জুন মাসে হতে পারে JEE Main পরীক্ষা,ইঙ্গিত কেন্দ্রীয় মন্ত্রালয়ের!

বিবিপি নিউজ: দেশ জুড়ে দ্বিতীয় দফা লকডাউন চলছে। ফলে ২০২০ সালের জয়েন্ট এন্ট্রান্স মেন পরীক্ষা আগামী জুন মাসে নেওয়া হতে পারে বলে বার্তা দিলেন কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী রমেশ পোখরিয়াল নিশঙ্ক। আজ সোমবার এক দৈনিক সংবাদ মাধ্যমের সাক্ষাৎকারে তিনি জানান, জুন মাসে জয়েন্ট এন্ট্রান্স মেন পরীক্ষা আয়োজনের বিষয়টি নিশ্চিত করতে পরীক্ষা নিয়ামক পর্ষদ ও আইআইটিগুলির সঙ্গে আলোচনা চলেছে মন্ত্রকের।

প্রসঙ্গত, এর আগে ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছিল যে, ২০২০ সালের জয়েন্ট এন্ট্রান্স মেন পরীক্ষা আগামী মে মাসের শেষে আয়োজন করার প্রস্তাব দেওয়া হয়েছে। সেই সময় ঠিক ছিল, এপ্রিলের ১৪ তারিখ পর্যন্ত লকডাউন বহাল থাকবে। কিন্তু পরে লকডাউনের মেয়াদ বাড়িয়ে ৩ মে পর্যন্ত পিছিয়ে দেওয়ায় সেই পরিকল্পনা ভেস্তে যায়। সেসময় প্রাথমিক ঘোষণা অনুযায়ী গত ৫,৭,৯ ও ১১ মে জয়েন্ট এন্ট্রান্স মেন পরীক্ষা নেওয়ার কথা ছিল। কিন্তু লকডাউন বাড়ার ফলে তা পিছিয়ে গিয়েছে।

Pages